ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

শিক্ষার্থীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষন চালু করলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

মাহবুবুর রহমান,বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধিঃ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের জন্য ‘হালকা যানবাহনে প্রাথমিক ড্রাইভিং প্রশিক্ষণ’ শুরু হচ্ছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় http://(https://www.facebook.com/share/p/1AQrukHH4L/) বিআরটিসি সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, মিরপুর-এর সহযোগিতায় ৪ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলবে। আগামী ১৮ জুন থেকে এই ড্রাইভিং প্রশিক্ষন শুরু হবে। অংশগ্রহণকারীদের জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের সেশন রাখা হয়েছে, যেখানে প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২৫ থেকে ৩০ মিনিট সময় দেওয়া হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

প্রথম ধাপে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এই প্রাথমিক ড্রাইভিং প্রশিক্ষন নেয়ার সুযোগ পাবে। যার মধ্যে ৪০ জন পুরুষ এবং ২০ জন নারী। বরাদ্দ অনুযায়ী শিক্ষক পর্যায়ে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, কর্মকর্তা পর্যায়ে পুরুষ ৪ জন ও নারী ৪ জন, মাস্টার্স শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি প্রোগ্রাম থেকে ১ জন করে মোট ১০ জন এবং স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্য থেকে ২০ জন ছাত্র (প্রতিটি প্রোগ্রাম থেকে ৪ জন) ও ১০ জন ছাত্রী (প্রতিটি প্রোগ্রাম থেকে ২ জন) সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদেরকে ১৫ জুন ২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ ডিন অফিস/দপ্তরের মাধ্যমে আইকিউএসি (IQAC)-তে নাম প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীদের মধ্যে ‘আগে আসলে আগে’ ভিত্তিতে নির্বাচন করা হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি প্রশিক্ষণ সনদ প্রদান করা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের জন্য ড্রাইভিং প্রশিক্ষন চালু করলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

আপডেট সময় : ০৪:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫