ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

ছবি: সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধিঃ

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এ ‘স্পেশাল প্রজেক্ট ডিসপ্লে’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া ৪০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারা শীর্ষস্থান অর্জন করে।

এছাড়া, ‘প্রজেক্ট ডিসপ্লে (সিনিয়র গ্রুপ)’ বিভাগেও তারা তৃতীয় স্থান লাভ করেছে।

এর আগেও বিজ্ঞানচর্চায় ধারাবাহিক সাফল্য দেখিয়ে এসেছে তানযীমুল উম্মাহ সাইন্স ক্লাব (TUASC)। ২০২৩ সালে ডিফেন্স রেসিডেনশিয়াল মডেল কলেজ (DRMC) আয়োজিত ৫ম জাতীয় বিজ্ঞান উৎসবে দেশের ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

আন্তর্জাতিক পরিসরেও সাফল্য পেয়েছে TUASC। সম্প্রতি অনুষ্ঠিত ‘CODEAVOUR 5.0: Innovation Fest for the Next-Gen’-এ বাংলাদেশের নির্বাচিত ১০টি ক্লাবের মধ্যে তারা তৃতীয় স্থান অর্জন করে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের GEMS Dubai American Academy-তে অংশ নেওয়ার সুযোগও পায় তারা।

দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের আয়োজিত বিজ্ঞান মেলায়ও TUASC উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঢাকা কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ ও নটর ডেম কলেজ আয়োজিত মেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাদের। পাশাপাশি, বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় ২০০৭ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান লাভ করে প্রতিষ্ঠানটি।

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী মনোভাব, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতাই আমাদের এই অর্জনের ভিত্তি। দেশবাসীর দোয়া চাই, যেন আমরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে পারি।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

আপডেট সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫