ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

জনগণের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে এই দায় এড়াতে পারত না।কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় তার দল। কেন চায়, কী কারণে চায়- তা জনগণের বুঝে নেওয়া উচিত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ আহতকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির এই নেতা।

এ সময় এ্যানি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে।এই দায়ভার সরকারেরই ছিল। অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে।

এ সময় গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান এই বিএনপি নেতা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনগণের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি: এ্যানি

আপডেট সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫