ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত: রাশেদ খান

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। যার মধ্যে রয়েছে গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহিদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন নাম ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’।

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন ‘অযৌক্তিক সিদ্ধান্ত’- এমন মন্তব্য করে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। সেই পোস্টে নিজের অবস্থান তুরে ধরেছেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, “বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নামে থাকা ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’ কলেজের নাম পরিবর্তন করে কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। এই দেশের জন্য তাজউদ্দীন আহমদের বিরাট অবদান রয়েছে। তাকে অমর্যাদা, অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান করছি।”

তিনি আরও লেখেন, “ইতিহাসে যার যতটুকু সম্মান সেটি দিতেই হবে। তাজউদ্দীন আহমদ শেখ মুজিবের দ্বারাও শোষণ ও বঞ্চনার শিকার হয়েছেন। তাকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করার সমস্ত চেষ্টা আওয়ামী লীগ ও শেখ মুজিব করেছে। যদিও তার সন্তানদের কেউ কেউ বাবার অপমানের কথা ভুলে গিয়ে শেখ হাসিনার সঙ্গে আপস করেছে। সেটা ভিন্ন আলাপ। কিন্তু তাজউদ্দীন আহমদ সম্পর্কে মানুষের ধারণা স্বচ্ছ ও মর্যাদার। তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না। কলেজটা তাজউদ্দীন আহমদের নামেই রাখতে হবে।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন অযৌক্তিক সিদ্ধান্ত: রাশেদ খান

আপডেট সময় : ১১:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫