ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে গত ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ইমাম হাসান ডাবলু (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডাবলু একই এলাকার মোজাফফর হোসেনের ছেলে এবং গোপালপুর পৌর যুবলীগের নেতা।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ঈদের দিন গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রুজু রয়েছে। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত ৩১ মার্চ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ হন। সাংবাদিকসহ আহত হন পাঁচজন। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ ৪২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে ঈদুল ফিতরের দিন গুলি বর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫