ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে: ডা. জাহিদ

ডা. এ জেড এম জাহিদ। ছবি : সংগৃহীত

নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ।

শুক্রবার (০৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে। যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন। দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না। জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, জুলাই-আগস্টে দেশের মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা ধরে রাখতে হবে। পার্শ্ববর্তী কোনো দেশের চাপে যেন ঐক্য নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

ডা. জাহিদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো চলমান। তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রকৃত মুক্তি সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপি চায়- প্রবাসীরা যেন ভোটাধিকারসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা পান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তিনি গুরুত্বসহকারে তুলে ধরেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। তবে, সরকার ও নির্বাচন কমিশন চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে।

শুক্রবার (০৯ মে) রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়; সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, নির্বাচন কমিশন। সরকার ও নির্বাচন কমিশন চাইলে আ.লীগকে নিষিদ্ধ করতে পারে বলেও জানান তিনি।

তিন আরও বলেন, বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে: ডা. জাহিদ

আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫