ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ

অনলাইনে শেখ হাসিনার সাথে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি

সূত্রে জানা গেছে, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়াম লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে।

বৈঠকে অংশ নেয়া অন্যদেরকেও গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট সময় : ০৬:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫