ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

পরীক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতে মিল্লাতে কামিল কেন্দ্র পরিদর্শনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:

কামিল পরীক্ষার শুভ সূচনা: শিক্ষার গুণগত মান নিশ্চিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থান।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। দেশের ১৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করছে হাজার হাজার শিক্ষার্থী। যথাসময়ে প্রশ্ন পৌঁছানো, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নকলমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে ব্যাপক প্রস্তুতি।

প্রথম দিনেই গাজীপুরের ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা পরিদর্শন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, “আমরা চাচ্ছি পরীক্ষা কেন্দ্রগুলো হোক মেধা যাচাইয়ের আদর্শ প্ল্যাটফর্ম। এজন্য আমরা প্রতিটি জেলা প্রশাসককে অনুরোধ করেছি কঠোর নজরদারির ব্যবস্থা নিতে। আশা করছি, সবার সহযোগিতায় একটি সুশৃঙ্খল পরীক্ষা পরিবেশ নিশ্চিত করতে পারবো।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পরীক্ষার শুরুর দিন নয়, সম্পূর্ণ সময়জুড়েই কেন্দ্র পরিদর্শন ও তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে। এ উদ্যোগ পরীক্ষায় স্বচ্ছতা, শৃঙ্খলা এবং গুণগত মান বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরীক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতে মিল্লাতে কামিল কেন্দ্র পরিদর্শনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি

আপডেট সময় : ১২:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫