ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর: সমাজকল্যাণ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘আমরা চাই অপরাধী ধরা পড়ুক এবং অপরাধের শাস্তি হোক।’

রোববার সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ডি এন এ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত বিশ্ব ডিএনএ দিবস, ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

সুশাসন মানুষের মৌলিক মানবিক চাহিদা উল্লেখ করে তিনি বলেন, উন্নত সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে নারীর ন্যায় বিচার প্রাপ্তি ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে চলেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর।

উপদেষ্টা বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো এবারও বাংলাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডিএনএ দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে কেন্দ্র করে নারীর অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ডিএনএ দিবস, ২০২৫ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিএনএ প্রযুক্তির ব্যবহার: নারীর ন্যায়বিচার প্রাপ্তি ও নিরাপত্তার নতুন দিগন্ত’।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অপরাধবিজ্ঞান ও অপরাধমূলক বিচার ব্যবস্থায় ১৯৮৬ সাল থেকে ডিএনএ প্রযুক্তি বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটি যুগান্তকারী সংযোজন, যা বিচার ব্যবস্থাকে একটি নতুন যুগে উত্তরণ ঘটিয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ নামক প্রকল্পের অধীনে ২০০৬ সালে ডিএনএ টেস্টের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা হ্রাস করা এবং সেবা কার্যক্রম জোরদারকরণে ‘ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি (এনএফডিপিএল)’ ঢাকা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে দেশের ৮টি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্যানিং ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ২০০৯ সালে পিলখানা ট্রাজেডিতে নিহত সাতজন সেনা কর্মকর্তা, ২০১৩ সালে তাজরীন ফ্যাশন ট্রাজেডিতে ৫৭ জন শ্রমিকের পরিচয় শনাক্ত কারণে, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ৩৩২ জন শ্রমিকের পরিচয় শনাক্তকরণে এই ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি সুখ্যাতি অর্জন করেছে।

ডিএনএ দিবস উদ্বোধন অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিনিয়র সচিবের রুটিন দায়িত্বে) জাকিয়া খানমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের কমিশন প্রধান শিরীন পারভীন হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ডিপার্টমেন্টের প্রফেসর এ এইচ এম নুরুন্নবী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মমতাজ আরা বক্তৃতা করেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর: সমাজকল্যাণ উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫