ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নাটোরে থানা থেকে আসামী ছিনিয়ে নিলো বিএনপি

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর থানায় গ্রেফতারকৃত জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল উদ্দিন কে থানা চত্বর থেকেই জোরপূর্বক ছিনিয়ে নিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় একটি বাড়িতে গুলির ঘটনার মামলায় রুবেল উদ্দিনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে পুলিশ। ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করে লালপুর থানায় নেন পুলিশ।

রুবেলের গ্রেফতারের খবরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী থাবায় উপস্থিত হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে জোরপূর্বক রুবেলকে ছিনিয়ে নেন তারা।

ঘটনার পর থেকে থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেইসাথে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, নারীসহ কিছু লোক পুলিশের উপর চড়াও হয় এবং আসামীক ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেওয়া আসামীসহ যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে শীঘ্রই।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে থানা থেকে আসামী ছিনিয়ে নিলো বিএনপি

আপডেট সময় : ০৭:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫