ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

শহীদ রুশ সেনাদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

শহীদ রুশ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার সকালে মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রুশ স্থল বাহিনীর প্রধান জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এসময় এক মিনিটের নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মিলিটারি অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।

১৫৪তম প্রিওব্রাজেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ ছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহীদ রুশ সেনাদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫