ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

ঝিনাইদহে বিএনপির ২ গ্রুপের হামলা লুটপাট,ভাঙচুর

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার,ঝিনাইদহ জেলা প্রতিনিধিলঃ

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।সোমবার রাতে সদর উপজেলার পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় আব্দুল কাদেরের বাড়িতে স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ঘোড়শাল বাজারে গেলে সুবিদ চেয়ারম্যানের লোকজন তাদের ওপর চড়াও হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে রাতে সুবিদ চেয়ারম্যানের লোকজন কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহে বিএনপির ২ গ্রুপের হামলা লুটপাট,ভাঙচুর

আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫