ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ করেছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩০০টি অর্থসহ কোরআন বিতরণ করা হয়। এইসময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মিজবাহুল ইসলাম রিফাত বলেন, মাহে রমজান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি আত্মশুদ্ধি, ইবাদত ও সৎকর্মে মনোনিবেশের শ্রেষ্ঠ সময়। আজকের এই আয়োজনে আমরা কোরআন বিতরণের মাধ্যমে আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছি।কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও জীবনের দিকনির্দেশনা। আমাদের উচিত রমজান মাসে কোরআন বোঝার সঙ্গে পড়া, তার আদর্শ অনুসরণ করা এবং জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা।

তিনি আরো বলেন, আজ আমরা ছাত্রদের মাঝে কোরআন বিতরণ করছি, যাতে তারা এর শিক্ষা গ্রহণ করে সঠিক পথে চলতে পারে। কোরআনের আলো আমাদের জীবনকে আলোকিত ও সঠিক পথে পরিচালিত করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক সাইফুল ইসলাম সায়েম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

আপডেট সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫