ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নেত্রকোনার খালিয়াজুরিতে তিন মাছ শিকারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রুহুল আমিন , উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ।

নেত্রকোনার খালিয়াজুরিতে হাওরে মাছ শিকার করতে আসা লোকদের সাথে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের তিনদিন পরও নদী থেকে ভাসমান তিন মাছ শিকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১০মার্চ, সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ধনু নদীর নাওটানা এলাকা থেকে এই মরদেহ তিনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত তিনজন মাছ শিকারী হলেন- কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (২৯), আটপাড়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে শহীদ মিয়া (৫৫) ও মদন উপজেলার বাগজান গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে রোকন মিয়া (৫২)।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, শনিবার সকালে খালিয়াজুরী উপজেলার ইজারাকৃত কাঠালজান ও মরাগাঙ্গের মাছ লুট করার জন্য ধনু নদীর পাড়ে জমায়েত হয় বিভিন্ন জেলা ও উপজেলার শত শত মাছ শিকারী। এ সময় মাছ শিকারীরা রসূলপুর ফেরিঘাটে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ালে কেউ কেউ সাতরে ধনু নদী পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তখন থেকে কয়েকজন নিখোঁজ থাকার কথা তাদের পরিবারের সদস্যরা জানান। এরপর থেকে ফায়ার সার্ভিসের লোকজন ও তাদের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করে আসছিলেন। আজ সোমবার বিকালে তাদের তিন জন মাছ শিকারীর মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা কাজ করছেন।

এর আগে, শনিবারের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাছাড়া শতাধিক যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার খালিয়াজুরিতে তিন মাছ শিকারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫