ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শফিকুর রহমানের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

বিপ্লব হাসান হৃদয়, জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ

শরীয়তপুর, ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতা মুহাম্মদ আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, যদি তাকে মুক্তি দেওয়া না হয়, তবে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানাবেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্ত হবে না। তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও অভিযোগ করেন, টানা সাড়ে ১৫ বছর ধরে তাদের ওপর জুলুম চলছে এবং ফ্যাসিবাদী সরকারকে সরাতে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সমাজ গঠনের জন্য দায়িত্ব নিতে হলে তোমাদের এগিয়ে আসতে হবে। গভীর দেশপ্রেম ও আল্লাহর প্রতি ভয়—এই দুটি গুণ নিয়ে যদি যুবকরা এগিয়ে আসে, তাহলে তারা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বতের মতো অটল থাকবে।”

জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম।

এই পথসভায় জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানান।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শফিকুর রহমানের হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫