ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে ছাত্র-জনতার হাতে ধৃত যুবলীগ নেতা পুলিশ হেফাজতে

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

নাটোর সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সবুজ আহম্মেদ নামে আরেক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ আহম্মেদ গাড়িখানা মহল্লার আব্দুল ফরিদ শাবু’র ছেলে।

নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান ও আব্দুর রাজ্জাক ডাবলুর পরিবারের লোকজন জানান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়িখানা এলাকায় তার নিজ বাড়ি থেকে গাড়িখানা মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞাত লোকজন তার উপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পরে পুলিশ আব্দুর রাজ্জাক ডাবলু কে গ্রেফতার দেখিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ডাবলু এর বিরুদ্ধে জুলাই -আগষ্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে ছাত্র-জনতার হাতে ধৃত যুবলীগ নেতা পুলিশ হেফাজতে

আপডেট সময় : ১০:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫