ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শবেবরাতে হালুয়া বানানোর উপকরণ ও পদ্ধতি জেনে নিন

বুটের ডাল, সুজি ও গাজরের হালুয়া (ছবি : সংগৃহীত)

আগামীকাল পবিত্র শবেবরাত। শবেবরাতের সবাই একটু হালুয়া-রুটি খেতে পছন্দ করেন। তবে সঠিক উপকরণ ও পদ্ধতি না জানার কারণে অনেকেই হালুয়া বানাতে গিয়ে পড়েন বিরম্বনায়।

চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন সুস্বাদু হালুয়া।

বুটের ডালের হালুয়া

উপকরণ

  • বুটের ডাল ২ কাপ
  • চিনি ১ কাপ
  • ঘি ১ কাপ
  • গুঁড়া দুধ ৩ টেবিল-চামচ
  • দারুচিনি ২ টুকরা
  • এলাচ ৩টি
  • তেজপাতা ১টি
  • বাদাম ৮-১০ টি
  • কিশমিশ ৮-১০টি

রান্নার নির্দেশ

ডাল ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর ধুয়ে সিদ্ধ করে ব্ল্যান্ডারে মিহি করে নিন। শিলাপাটাতেও বেটে নেওয়া যায়। একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে ঘি দিন। গরম হলে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ব্লেন্ড করা ডাল দিয়ে নেড়েচেড়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে হালুয়া তৈরি করতে থাকুন। যখন ঘি উঠে এসে তেলতেলে-ভাব হবে তখন নামিয়ে একটি প্লেটে সমান করে বিছিয়ে নিন।

বরফির আকারে কেটে পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বুটের ডালের হালুয়া।

সুজির হালুয়া

উপকরণ

  • ১কাপ সুজি
  • ১ গ্লাস দুধ
  • ১/২ কাপ চিনি
  • ১/৪ চা চামচ নুন
  • প্রয়োজন অনুযায়ী ঘি

রান্নার নির্দেশ

সুজি শুকনো খোলায় ভেজে নিন। দুধ গরম করে তাতে ঘি দিয়ে মিশিয়ে নিন। তারপর তাতে চিনি কাজু কিসমিস দিয়ে মিশিয়ে নিন। এবার সুজি দিয়ে মিশিয়ে কিছুক্ষন হতে দিন তারপর নামিয়ে পরিবেশন করুন।

গাজরের হালুয়া

উপকরণ

  • গাজর কুচি ৪ কাপ
  • তরল দুধ ২ কাপ
  • চিনি আধা কাপ
  • ঘি ১ কাপ
  • গুঁড়া দুধ ৩ টেবিল-চামচে
  • দারুচিনি ২ টুকরা
  • এলাচ ৪টি
  • তেজপাতা ১টি
  • ৩ রকমের বাদাম কুচি

রান্নার নির্দেশ

তরল দুধ দিয়ে গাজর কুচি সিদ্ধ করে ব্লেন্ড করে নিন। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ঘি দিন। গরম হলে ব্লেন্ড করা গাজর দিয়ে নেড়েচেড়ে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিন। চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে গুঁড়া দুধ দিন। ঘনঘন নেড়ে হালুয়া তৈরি করতে থাকুন।

তেল-তেলে ভাব হলে নামিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে চৌকো করে কেটে পরিবেশন করুন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

শবেবরাতে হালুয়া বানানোর উপকরণ ও পদ্ধতি জেনে নিন

আপডেট সময় : ০৯:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫