ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

কোন রঙের আঙুরে পুষ্টিগুণ বেশি?

ছবি : সংগৃহীত

আঙুর মানেই উপকারী। রসালো এই ফলে এত বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আঙুর বিভিন্ন রকমের হয়ে থাকে—সবুজ, কালো, লাল ইত্যাদি। বিভিন্ন রঙের আঙুরের উপকারিতাও ভিন্ন। এখন কথা হল, কোন আঙুর বেশি উপকারী। চলুন জেনে নেই এই সম্পর্কে।

সবুজ আঙুরে থাকে ক্যাটেকিনস অ্যান্টিঅক্সিড্যান্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন কে, ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সবুজ আঙুরে এমন উপাদান থাকে, যা হজমশক্তি বাড়ায়। এর ভিটামিন কে হাড়ের গঠন মজবুত করতে পারে। ভিটামিন সি জীবাণু সংক্রমণ থেকে বাঁচায়।

কালো আঙুরে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন কে, সি, বি১, বি৬, এবং পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদান থাকে। বুদ্ধির বিকাশে এই আঙুর কিন্তু খুবই উপকারী। অ্যালঝাইমার্সের রোগীদের কালো আঙুর খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কালো আঙুরে থাকা রেসভেরাট্রল ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমাতে পারে।

ডায়াবেটিসের রোগীদের জন্য কালো আঙুরই বেশি উপকারী। কালো আঙুর রক্তে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে, যা রক্তনালির প্রতিবন্ধকতা দূর করে। ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে। চোখের জন্যও ভাল কালো আঙুর। লাল বা সবুজ আঙুরের তুলনায় এতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। ত্বক ভাল রাখতেও খুব উপকারী কালো আঙুর।

ওয়াইন, কিশমিশ বা জেলি তৈরি করার জন্য লাল আঙুরই বেশি ব্যবহার করা হয়। লাল আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ থাকে। এই আঙুর শরীরে প্রদাহজনিত সমস্যা কমাতে পারে ও রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। লাল আঙুরে মিষ্টির মাত্রা বেশি থাকে, তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এই আঙুর উপযোগী নয়।

অনেক উপকার থাকলেও অতিরিক্ত আঙুর খেলে কিন্তু হতে পারে ডায়েরিয়া। বেশি সবুজ ও লাল আঙুর খেলে আবার রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই শরীরে কোনও রোগ থাকলে আঙুর বুঝেশুনে খাওয়াই উচিত।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

কোন রঙের আঙুরে পুষ্টিগুণ বেশি?

আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫