ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

তিনটি ক্যাটাগরি গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা। (ছবি : সংগৃহীত)

সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসার এখন নতুন তিনটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশেষত শিক্ষা, গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে আমিরাতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন।

শিক্ষক ও শিক্ষাবিদদের জন্য গোল্ডেন ভিসা

আমিরাতের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ (কেএইচডিএ) ২০২৪ সালের অক্টোবরে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে। এই ভিসা বেসরকারি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের দেওয়া হবে। ১০ বছরের পুনর্নবীকরণযোগ্য এই ভিসার আওতায়, শিক্ষকরা তাদের পরিবারের সদস্যদেরও স্পনসর করতে পারবেন।

গেমিং ভিসা

দুবাইয়ের গেমিং এবং ই-স্পোর্টস শিল্পকে উৎসাহিত করতে ‘দুবাই গেমিং ভিসা’ চালু করা হয়েছে। এটি দুবাই প্রোগ্রাম ফর গেমিং- ২০৩৩ এর অধীনে গেমিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেওয়া হবে। গেমিং ভিসার আওতায় আসা ব্যক্তিরা দুবাইকে গেমিং ও ই-স্পোর্টসের বিশ্বমানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন।

বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা

আবু ধাবি কর্তৃপক্ষ ‘আবু ধাবি গোল্ডেন কুয়ে’ উদ্যোগের আওতায় বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদান শুরু করেছে। ৪০ মিটার বা তার চেয়ে বড় ব্যক্তিগত ইয়টের মালিকরা এ ভিসার জন্য যোগ্য। এছাড়া, ইয়ট নির্মাণ সংস্থার শেয়ারহোল্ডার, সিইও ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীরা এই সুবিধা পেতে পারেন।

তথ্য: আরব নিউজ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

তিনটি ক্যাটাগরি গোল্ডেন ভিসা দিচ্ছে আরব আমিরাত

আপডেট সময় : ১১:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫