ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নাটোরে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর -আহত ১

ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পাকা বিল্ডিং ঘরের সাথে ধাক্কা লেগে সান(১৬) ও সাফা(১৪) নামের দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই দূর্ঘটনায় অষ্টম শ্রেণির অপর এক ছাত্র সিয়াম(১৪) গুরুতর আহত হয়েছে।

২৬ জানুয়ারি রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নের দিয়ার কাজীপুর চৌধুরী পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সান দিয়ার কাজীপুর এলাকার ঠান্ডু তালুকদার এর ছেলে এবং সাফা একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে। এছাড়া আহত অপরজন সিয়াম ওই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তিন কিশোর সান, সিয়াম এবং সাফা মোটরসাইকেল যোগে কাঠুয়াগাড়ী এলাকা থেকে তাদের বাড়ি দিয়ার কাজীপুর গ্রামে আসছিল। পথে চৌধুরী পাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাকে পাশের একটি পাকা বিল্ডিং ঘরের  সাথে ধাক্কা খায়। এসময় তিনজনই গুরুতর আহত হয়।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানকে মৃত ঘোষনা করেন। সেখান থেকে গুরুতর আহত সিয়াম ও সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী নেওয়ার পথে সাফা নামের শিক্ষার্থীর মৃত্যু হয় এবং সিয়াম আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এই দূর্ঘটনায় তিন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর -আহত ১

আপডেট সময় : ০২:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫