ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১-২ ফেব্রুয়ারি; চলছে রেজিস্ট্রেশন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে ৮ম বারের মতো ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২৪’ শুরু হবে আগামী ১-২ ফেব্রুয়ারি। দুই দিনব্যাপী এ মেলা বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সহ ৮টি ভ্যানুতে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সার্বিক সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট, স্ন্যাক্স এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি।

মেলায় অংশ নিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে সরাসরি অফলাইন রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও https://fiesta.rusc.org.bd লিংকে ভিজিট করে অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।

এবারে মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্টেজ সায়েন্স শো, 3D, 6D ও 9D মুভি শো এবং স্টার ভিজুয়ালাইজেশন। অংশগ্রহণকারীরা এ আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।

এবারের বিজ্ঞান মেলায় মোট ১৩টি সেগমেন্ট থাকবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য থাকবে, সায়েন্স অলিম্পিয়াড, কেইস সলভিং, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন, সায়েন্টিফিক ডিবেট, পোস্টার প্রেজেন্টেশন। এছাড়া এর বাইরে থাকছে মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, রুবিক্স কিউব, এআই বেইসড বিজনেজ আইডিয়া কম্পিটিশন, দাবা প্রতিযোগিতা, ফটোগ্রাফি কনটেস্ট। যাতে সবাই অংশগ্রহন করতে পারবে।

এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্ট্রেটেজিক পার্টনার হিসেবে থাকছে বিডিএপস, স্ন্যাক্স পার্টনার যুক্ত হয়েছে বোম্বে সুইটস, লার্নিং পার্টনার ওলিন এআই, মিডিয়া পার্টনার হিসেবে যমুনা টেলিভিশন ও দ্যা বিজনেস স্ট্যান্টার্ড এবং দিনকাল, কমইউনিটি পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট।

উল্লেখ্য, সায়েন্স ক্লাব বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১-২ ফেব্রুয়ারি; চলছে রেজিস্ট্রেশন

আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫