ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

বিয়েতে কর বাতিল চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭ দিনের আলটিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী (ছবিঃ সংগৃহীত)

বিয়েতে কর আরোপ বাতিল চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনী।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে এ আল্টিমেটাম দেন তিনি।

মানববন্ধনে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ নেতা বলেন, বিবাহ ইসলামি শরিয়তের একটি বিধান এবং এটি এবাদতের অংশ। অথচ, বিগত ফ্যাসিস্ট সরকার এই পবিত্র এবাদতের ওপর কর আরোপ করেছে, যা সম্পূর্ণরূপে ইসলামবিরোধী কাজ। এমনকি অমুসলিম দেশগুলোতেও বিবাহের জন্য ট্যাক্স নেই। একটি মুসলিম দেশে ধর্মীয় বিধানের প্রতি এটি সরাসরি আঘাত।

তিনি বলেন, আমরা এই অবিচারমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই এই অযৌক্তিক কর অবিলম্বে বাতিল করুন। বিশেষত, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের প্রতি অনুরোধ থাকবে, আগামী এক সপ্তাহের মধ্যে বিবাহের ওপর আরোপিত কর বাতিল করে জনগণকে স্বস্তি দিন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

বিয়েতে কর বাতিল চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭ দিনের আলটিমেটাম

আপডেট সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫