ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনীতে আ’লীগের বানী প্রচার

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে ৩ দিন ব্যাপী আয়োজিত কৃষি মেলায় ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের বানী সম্বলিত কৃষিকথা প্রচার করা হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতা সহ সূধীজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) কৃষি মেলার সমাপনি দিনে সাবেক পতিত আ’লীগ সরকারের কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এর বাণী লেখা সম্বলিত কৃষিকথা নামক কৃষি বিষয়ক মাসিক ম্যাগাজিন বিতরণ করা হয়। সেখানে সাবেক সরকারের কৃষি উন্নয়নের চিত্র বিভিন্ন পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান,কৃষি মেলায় সাবেক ফ্যাসিবাদ সরকারের কৃষি মন্ত্রী ড. মো: আব্দুস শহীদের লেখা ১ পৃষ্ঠার বাণী সম্বলিত কৃষিকথা ম্যাগাজিন হাতে পেয়ে অনেকেই এর নিন্দা ও ক্ষোভ জানান। জনক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত কৃষিকথা নামক ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, ঢাকা থেকে নতুন-পুরাতন বইগুলো পাঠিয়েছে। এগুলো না পড়ে না দেখে মেলায় বিতরণ করা হয়েছে। এটা অনিচ্ছাকৃত একটি ঘটনা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ দিনব্যাপী শুরু হয় এই কৃষি মেলা। মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সরেজমিন দেখা গেছে, মাত্র ১৫০০ বর্গফুট জায়গাজুড়ে ঘেরা হ্যান্ডেলের মোট ৭ টি স্টলের মধ্যে ৫ টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বাকি ২ টির মধ্যে ১ টি খাবার স্টল ও ১ টি মেলা সংশ্লিষ্ট প্রদর্শনী হলেও গাছগুলো নির্জীব থাকায় তা দেখতে উদ্বুদ্ধবান্ধব ছিল না।

২০২৪-২৫ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকালে এ মেলার সমাপনী হয়।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনীতে আ’লীগের বানী প্রচার

আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫