ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

ভারত শেখ হাসিনাকে সবার আগে কিনেছে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ছবি : সংগৃহীত)

ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সবার আগে কিনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীদের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে- সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে করা যায়; সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি- ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে।’

বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন, আমাদের সীমান্ত ৪ হাজারের ৬০০ কিলোমিটার। তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ থেকে ৮৫৭ কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান, দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ-আলোচনা হয়েছে সেটাও মানছে না। যে শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। করতে গেলেও দুদেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।

রিজভী বলেন, এর জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে- এ দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন।

তিনি বলেন, উনি নিজের দলের লোকদেরও বলেছেন- যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়… ভারত আপনাকে সবার আগে কিনেছে… কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান-অটোরিকশার চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী।

আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ শ্রমিকরা বক্তব্য রাখেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

ভারত শেখ হাসিনাকে সবার আগে কিনেছে: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ১০:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫