ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের হিসাবের তথ্য চেয়ে চিঠি বিএফআইইউর

টিউলিপ সিদ্দিক (ছবি : সংগৃহীত)

যুক্তরাজ্যের সিটি মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

টিউলিপ, তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও মা শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সবগুলো ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ।

এর আগে, বিএফআইইউ শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদের ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য চেয়েছিল।

চিঠিতে তাদের লেনদেনের রেকর্ড, অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ সব ধরনের তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

এর ফলে যুক্তরাজ্যে বেশ চাপের মুখে রয়েছেন টিউলিপ। দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগও দাবি করছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের ওপর তার আস্থা রয়েছে। এর পাশাপাশি ব্রিটিশ সরকারের নৈতিকতাবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিষয়টি খতিয়ে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের হিসাবের তথ্য চেয়ে চিঠি বিএফআইইউর

আপডেট সময় : ০৯:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫