ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

ড. ইউনূসের সঙ্গে আইএমএফ উপদেষ্টা লর্ড মার্ক ম্যালোচ ব্রাউনের বৈঠক

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালোচ-ব্রাউন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ হয়।

বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান আইএমএফ উপদেষ্টা।

ঘণ্টাব্যাপী আলোচনায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, উন্নয়ন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার, স্বাস্থ্যসেবা, সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশকে সমর্থন করার জন্য লর্ড ম্যালোচ-ব্রাউনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংস্কার ছিল জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মূল শব্দ। তার সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বড় ধরনের সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

ড. ইউনূসের সঙ্গে আইএমএফ উপদেষ্টা লর্ড মার্ক ম্যালোচ ব্রাউনের বৈঠক

আপডেট সময় : ১১:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪