ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমএলএসের বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

ছবিঃ সংগৃহীত

টুর্নামেন্ট সেরা, বর্ষসেরা–এসব পুরস্কার নতুন নয় লিওনেল মেসির জন্য। তার ট্রফি শোকেসে এমন বহু পুরস্কার থরে থরে সাজানো। এবার সে তালিকায় যোগ হলো আরেকটি বর্ষসেরার পুরস্কার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম পূর্ণ মৌসুমে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার হাতে উঠেছে তার।

কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে প্রায় দুই মাস খেলতে পারেননি মেসি। তারপরও ছাড়িয়ে গেছেন সবাইকে। এই মৌসুমে ১৯ ম্যাচে ২০ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৬ গোলে। অর্থাৎ ৩৬ গোলে অবদান রেখেছেন মেসি। সুফল পেলেন বর্ষসেরা পুরস্কার হাতে তুলে।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে বেশি ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ৩৩.৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো হার্নান্দেস।

এর মাধ্যমে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে লিগের বর্ষসেরার পুরস্কার জিতলেন মেসি।

বর্ষসেরা হওয়ার আনন্দে কোথায় বাকবাকুম করবেন মেসি, কিন্তু এই পুরস্কারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উল্টো এই বিশ্বকাপজয়ীর কণ্ঠে আক্ষেপ ঝরল, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’

মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পরও চ্যাম্পিয়ন-নির্ধারণের প্লে-অফ পর্বে মায়ামির যাত্রা থেমেছে। শনিবার শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

এমএলএসের বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

আপডেট সময় : ০৮:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪