ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

জাবি ছাত্রশিবির নেতাকর্মীর শীতবস্ত্র বিতরণ

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার দোকান মালিক ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উঁচু বটতলার সকল দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় দোকান মালিক ও কর্মচারীদের মাঝে হুডি বিতরণ করেন জাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও অন্যান্য নেতারা।

জাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি বলেন, আমরা জাবি ছাত্রশিবির মেয়েদের সব হল ও ছেলেদের প্রায় অধিকাংশ হলের কর্মচারী ও ডাইনিং বয়দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছি। মঙ্গলবার বটতলার দোকানগুলোর মালিক ও কর্মচারীদের মাঝে ৫০টি হুডি বিতরণ করছি। এই শীতবস্ত্র কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে এবং আগামীতে ক্যাম্পাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেলে ভারি শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।

সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, আসন্ন শীত উপলক্ষ্যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছি। কম্বলের পাশাপাশি এখন হুডি বিতরণ করছি। আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। এছাড়াও শিক্ষার্থী, কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাবি ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে ইনশাআল্লাহ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

জাবি ছাত্রশিবির নেতাকর্মীর শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪