ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

কেন জয়া আহসানের প্রশংসা করলেন পার্বতী থিরুভোথু?

ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বাংলাদেশ ছাড়াও টালিউডে রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। এ অভিনেত্রী ঢালিউড-টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন। সবশেষে এ অভিনেত্রীকে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালয়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু।

দক্ষিণী সিনেমার গুণী এ অভিনেত্রীর ‘থাঙ্গালান’ সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি। যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। সেই মালয়ালাম অভিনেত্রীর মুখেই শোনা গেল জয়া আহসানের প্রশংসা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সহ-অভিনেত্রী প্রসঙ্গে পার্বতী থিরুভোথু বলেন, ‘জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময়। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে তার।’

‘থাঙ্গালান’ ছবিটি নিয়ে পার্বতী বলেন, গ্ল্যামারাস চরিত্রে অভিনয় না করলেও এখানে আমার মেকআপ করতে অনেক বেশি সময় লেগেছে। প্রতিদিন আমার প্রায় আড়াই ঘণ্টা মেকআপের পেছনে যেত। চড়া রোদের মধ্যে শুটিং হতো। তিনি বলেন, একদিন পরিচালক বেলা ২টার সময় আমাদের কৃষিকাজ করতে বলেছিলেন। তাপে আমরা ঝলসে যেতাম। আসলে পরিচালক এটাই চেয়েছিলেন। ছবিতে আমাকে গ্ল্যামারাস লুকে দেখা যায়নি। তবে এই লুক আমার দারুণ ভালো লেগেছিল। আসলে আমি নিজেকে যে কোনো রূপেই ভালোবাসি।

দক্ষিণীর দাপুটে এ অভিনেত্রী খানিকটা অভিমান নিয়ে বলেন, আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি ছবি করতে চাই। কিন্তু আমাকে না ডাকলে আমি কী-ই বা করতে পারি। দক্ষিণী শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা আছে। কিন্তু আমার নেই। আমি তো দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে-পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন। বন্ধুদের মধ্যেই অনেক উত্তর ভারতীয় ছিল। ওদের সঙ্গে হিন্দিতে কথা বলেছি।

এদিকে পার্বতীর মন্তব্যে বেশ খুশি হয়েছেন জয়া। ধন্যবাদ জানিয়ে এ অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেন জয়া আহসানের প্রশংসা করলেন পার্বতী থিরুভোথু?

আপডেট সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪