ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

জবিতে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনটির প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. ইকবাল হোসেন শিকদার ও সেক্রেটারি হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আসাদুল ইসলাম। এ ছাড়াও অন্যান্যের মধ্যে অফিস সম্পাদক হিসেবে আছেন ২০১৮-১৯ সেশনের মো. রিয়াজুল ইসলাম; বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের নাজমুল হক; প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ইব্রাহীম আলী ও বায়তুলমাল (অর্থ) সম্পাদক পদে আছেন ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. শাওন সরদার।

এ ছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. আরিফুল ইসলাম রয়েছেন দাওয়াহ সম্পাদক পদে, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের মাঈন উদ্দিন; স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদ হাসান রাসেল; সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ জাহেদ এবং আইন সম্পাদক হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র মো. সোহাগ আহমেদ।

কমিটি প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, এ কমিটি নতুন গঠন করা নয়। ছাত্রশিবিরের সকল শাখার কমিটি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে বছরের জানুয়ারি মাসে গঠন করা হয়ে থাকে। তবে ক্যাম্পাসে ভীষণ প্রতিকূল পরিবেশ বিদ্যমান থাকায় ক্ষয়ক্ষতি এড়িয়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কৌশলগত কারণে এতদিন কমিটি প্রকাশ করা হয়নি।

উল্লেখ, গেল ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সামনে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় বিবৃতিতে সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

জবিতে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪