ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১ ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের

জলবায়ু দিবস উপলক্ষে ইবি ডিপ ইকোলজি’র কর্মশালা

ছবিঃ সংগৃহীত

অন্তর্জাতিক জলবায়ু দিবসে জলবায়ুর পরিবর্তন ও সর্পদংশন বিষয়ে কর্মশালা ও সচেতনতা প্রোগ্রামের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিপ  ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। এতে দিবসটিকে কেন্দ্র করে পোস্টার লাগানো কর্মসূচিও পালন করা হয়। 

বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের শৈলকূপায় দু:খী মাহমুদ কলেজের শিক্ষার্থীদের নিয়ে এসকল কর্মসূচি পালন করা হয়। এসময় অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণসমূহ ও প্রভাবসহ শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন তারা। 

এছাড়া জলবায়ুর পরিবর্তনের সাথে স্নেকবাইট বেড়ে যাওয়া ও রক্ষার কৌশলগুলোসহ পরবর্তী করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা তুলে ধরা হয়। এতে সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম, শাহরিয়ার সাগরসহ কলেজটির প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ অনুষ্ঠিত হলে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়। 

অনুষ্ঠানে প্রশিক্ষক ছাফওয়ানুর রহমান বলেন, জলবায়ুর পরিবর্তন স্নেকবাইট বা সর্পদংশন বেড়ে যাওয়ার জন্য সরাসরি দায়ী। তাপমাত্রা বেড়ে যাওয়ার সাপের সংখ্যা এবং সর্পদংশন দুইটাই বেড়ে যাচ্ছে। আমাদের দেশে প্রতি বছর ৭ হাজারের বেশি মানুষ স্নেকবাইটে মারা গেলেও সরকার এদিকে ঠিক মতো নজর দিচ্ছে না। সরকারী হাসপাতাল ফ্রীতে এন্টিভেনম দেয়ার কথা থাকলেও অনেক সময় তা মজুদ থাকে না। ফলে হাসপাতালে আসার পরও মৃত্যুর ঘটনা ঘটে। 

এদিকে সংগঠনটির সদস্য মেঘদাদুল হক বলেন, ঝিনাইদহ অত্যন্ত সর্পদংশনপ্রবণ এলাকা। প্রতি বছর শুধু ওঝার কাছে যাওয়ার ফলে ও সচেতনতার অভবে এখানে অনেক মানুষ প্রাণ হারায়। তাই শিক্ষার্থীদের এরকম  পরিস্থিতিতে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যেতে অনুরোধ করেন। 

উল্লেখ্য, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সাপ সংরক্ষণ, সর্পদংশন সচেতনতা, এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কাজ করে আসছে সংগঠনটির কর্মীরা।

ইরফান উল্লাহ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শুনানির আগে মামলা তুলতে চাপ, গজালিয়ায় হামলায় আহত ১

জলবায়ু দিবস উপলক্ষে ইবি ডিপ ইকোলজি’র কর্মশালা

আপডেট সময় : ১২:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪