ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

বিপিএলে নতুন ঠিকানায় মিরাজ

ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। নতুন মৌসুমে বদলে গেল তার ঠিকানা। বরিশাল ছেড়ে খুলনাতে পাড়ি জমিয়েছেন এই অলরাউন্ডার। বিপিএলের একাদশ আসরে তাকে দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে।

গতবার খুলনার কোচিং করিয়েছিলেন তালহা জুবায়ের। এবারও তার ওপরই আস্থা রাখতে যাচ্ছে দলটি। বিপিএলের সর্বশেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। যদিও মাঝপথে খেই হারিয়ে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দলটির।

শক্তি বাড়াতে এবার সরাসরি চুক্তিতে মিরাজকে দলে ভিড়িয়েছে খুলনা। এছাড়া গতবার দলটিতে খেলা স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে ধরে রেখেছে তারা।

তবে গত আসরে দলটির নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিপিএলে নতুন ঠিকানায় মিরাজ

আপডেট সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪