ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

নাটক নয়, প্রতারণার ফাঁদ! নির্মাতা নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি : সংগৃহীত

বিপ্লব হাসান হৃদয়,শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

নাটক নির্মাণের কথা বলে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে নির্মাতা নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। গত ২৮ এপ্রিল শরীয়তপুর আমলী আদালতে এ আদেশ দেন তিনি।

শরীয়তপুরের বাসিন্দা মুরাদ হোসেন মুন্সি দায়েরকৃত সিআর মামলায় অভিযোগ করেন, নিয়াজ মাহবুব ‘দশ দিগন্ত’ নামের একটি নাটকের শুটিংয়ের জন্য শরীয়তপুরে আসেন এবং পরে আরও কয়েকটি নাটকের কাজ করেন। স্থানীয়ভাবে সহযোগিতার সূত্র ধরে বাদীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তিনি লাভসহ টাকা ফেরতের আশ্বাস দিয়ে ছয় লাখ টাকা ধার নেন।

কিন্তু নির্ধারিত সময়ে নাটক নির্মাণ বা টাকা ফেরত না দিয়ে বরং বাদীকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন নিয়াজ। প্রতারণার শিকার হয়ে মুরাদ হোসেন আদালতের শরণাপন্ন হন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তী শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করেন।

বাদী মুরাদ হোসেন মুন্সি সাংবাদিকদের বলেন, “নিয়াজ মাহবুব দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের নাম করে আমাকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দেন। আমি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি।”

এ বিষয়ে অভিযুক্ত নিয়াজ মাহবুবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

নাটক নয়, প্রতারণার ফাঁদ! নির্মাতা নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫