ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

জামিন পেয়েছেন হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী জামিন পেয়েছেন।

বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় গ্রেফতারের পর দীর্ঘ প্রায় আড়াই মাস তিনি কারাগারে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মনির হোসেন। তিনি জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মিয়াজীকে জামিন দিলে তাকে মুক্তি দেওয়া হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মশিয়ূর রহমান বলেন, বয়স বিবেচনা ও সরকারি হাসপাতাল থেকে অসুস্থতার সার্টিফিকেট দেওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন।

তিনি আরও বলেন, সালাহ উদ্দিন মিয়াজীর নামে দেশের কোনো থানায় মামলা নেই। এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেনি।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাহ উদ্দিন মিয়াজীকে গ্রেফতার করে যৌথবাহিনী। ওই দিনই রাত ৩টার দিকে বিশেষ নিরাপত্তায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় সালাহ উদ্দিন মিয়াজীকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন মিয়াজী। এর আগে, ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

জামিন পেয়েছেন হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী

আপডেট সময় : ০২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫