ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক

ছবি : সংগৃহীত

মানুষ বিপদ থেকে উদ্ধার হলে বা বিপদ কেটে গেলে অহংকারী হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২০ এপ্রিল) বিকালে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।’ তিনি সুরা হুদের ১০ নম্বর আয়াত থেকে এই উদ্ধৃতি দেন।

তিনি আরও লেখেন, ‘আয়াতটির সাথে বাংলাদেশের বর্তমান বাস্তবতার কি অদ্ভুত মিল!’

নুরুল হক কাকে উদ্দেশ করে এই পোস্ট দিয়েছেন, তা ব্যাখ্যা করেননি। তবে পোস্টে মন্তব্যকারীরা দেশের রাজনীতিতে চলমান নানা ঘটনার মিল খুঁজে নিয়ে উত্তর দিচ্ছেন।

এ ছাড়া গতকাল শনিবার (১৯ এপ্রিল) একই আইডিতে মানুষের টাকা কামানোর বিষয়ে একটি পোস্ট করেন সভাপতি নুরুল হক।

পোস্টে তিনি বলেন, ‘টাকা কামানোই কি মানুষের একমাত্র লক্ষ্য? আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পক্ষে থাকা কতিপয় সুপরিচিত আইনজীবী নিজেদের ‘ফেসভ্যালু ও পরিচিতি’ ব্যবহার করে অর্থ উপার্জনে ফ্যাসিবাদের দোসরদের জামিন করাতে হাইকোর্ট থেকে জজ কোর্ট এমনকি ঢাকার বাইরে জেলা ও মহানগর আদালতেও দাঁড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘টাকার জন্য নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্টদের জামিনের জন্য দাঁড়াতে হবে?’

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক

আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫