ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ

নাটোরে বড়াইগ্রাম উপজেলার গাড়ফা এলাকার এক প্রবাসীর শিশু কন্যা জুঁই (৭) এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত ওই শিশুর পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামে তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বিএনপির একটি প্রতিনিধি দল এই সহায়তা পৌঁছে দেন। প্রতিনিধি দলে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, চান্দার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসি নুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রেক্ষিতে নিহত শিশু জুঁইয়ের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, নাটোর জেলা বিএনপি নিহত শিশুর পরিবারের পাশে থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের ৭ বছরের শিশু জুঁই। পরদিন মঙ্গলবার পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুই মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলাম এর কন্যা এবং স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্রী।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট সময় : ১২:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫