ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

আগে জালিমের বিচার পরে নির্বাচন– অধ্যাপক মুজিবুর রহমান

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়েছে, জুলুম এখনও পালায় নাই। দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোন নির্বাচন হবে না।

শুক্রবার (২৮ ফেব্রুযারি) বেলা ১১টায় কুমিল্লার ব্রাক্ষপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতে আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং -ব্রাক্ষপাড়া সংসদীয় আসনের জামায়াত মনোনিত প্রার্থী এডভোকেট ডক্টর মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার,উত্তর জেলা জামায়াতে সেক্রেটারী ও সাবেক দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।

অধ্যাপক মুজিব আরো বলেন ,নিজেদের অপকর্মের কারণে জনরোষে পড়ে ফ্যাসিষ্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মহান আল্লাহ বলেছেন যারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের, ফাসেক ও জালেম। তাই আগামীতে ইসলামপন্থিদের পক্ষে থাকতে হবে। বিগত স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিলো ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এবং বৈষম্যমূলক দেশ গড়া।কিন্ত মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এক দলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ। শুধু তাই নয়, চারটি সংবাদপত্র রেখে বাকীগুলো বন্ধ করে দিয়েছে।

উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা আনিসুর রহমান এর পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম, উত্তর জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মো.আব্দুল বারি, ব্রাক্ষপাড়া উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াত নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন, , লুৎফর রহমান খান, অধ্যাপক রফিকুল ইসলাম,মুফতী আব্দুল কাইয়ুম মজুমদার,ইসলামী ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সানাউল্লাহ রাসেলসহ অন্যরা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগে জালিমের বিচার পরে নির্বাচন– অধ্যাপক মুজিবুর রহমান

আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫