ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

পায়ের বিভিন্ন অংশে ব্যথা কিসের লক্ষণ?

ছবি : সংগৃহীত

হাঁটার সময় পা ব্যথা করছে? একদিন নয় কয়েকদিন ধরে এমন ব্যথা অনুভব করছেন। কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আবার ভাবছেন চিকিৎসকের কাছে যাবেন কি যাবেন না?

তাদের জন্য চিকিৎসকদের পরামর্শ আজই সাবধান হোন। পায়ের বিভিন্ন অংশে ব্যথা বিভিন্ন রোগের ঈঙ্গিত দেয়। এজন্যই না ভেবে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম। জেনে নিন পায়ের কোন অংশের ব্যথা কীসের ইঙ্গিত দেয়।

গোড়ালিতে ব্যথা

শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে হাঁটাচলা করতে গিয়ে গোড়ালি ব্যথা হতে পারে। এমন সমস্যা দেখা দিলে অনেকেই জুতা বদলে দেখেন। তবে সে সবে কাজ হবে না। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

পায়ের গোছে ব্যথা

ইউরিক অ্যাসিড বাড়লে সাধারণত এই ধরনের ব্যথা হয়। কারও শরীরে বাতের সমস্যা বাসা বাঁধলেও পায়ের গোছে ব্যথা হতে পারে। তবে পায়ের গোছে ব্যথা হলে আজই সাবধান হোন।

পা ফোলা

ঘুম থেকে উঠলে বা বেশি হাঁটাচলা করলে পা ফুলে যাচ্ছে? তবে বড়সড় কোনও শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। যেমন হার্ট কিংবা লিভারের সমস্যা হতে পারে। আবার কিডনির সমস্যা দেখা দিলেও অনেকের পা ফোলে।

পা ঠান্ডা

অনেকের পা ভীষণ ঠান্ডা হয়। চিকিৎসকদের মতে অবশ্য এটাকে অবহেলা করা উচিত নয়। কারণ, যাদের পা বেশি ঠান্ডা তারা রক্তাল্পতায় ভুগতে পারেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা করান। শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারেন।

পা ফাটা

শীতকালে পা ফাটা খুবই সাধারণ ব্যাপার। অনেকেই এই সমস্যায় জর্জরিত। কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা যা হোক সারাবছরই কারও পা ফাটলে সাবধান হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, পা ফাটাও বড়সড় রোগের ইঙ্গিত। যেমন – শরীরে আয়রন, ওমেগা থ্রি, ভিটামিন বি থ্রি, বি সেভেনের ঘাটতিতেও এই সমস্যা হয়।

পায়ের পেশিতে টান

ভিটামিন বি ১২ এবং পটাশিয়ামের ঘাটতি থেকে অনেকের পায়ের পেশিতে টান লাগে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

পায়ের বিভিন্ন অংশে ব্যথা কিসের লক্ষণ?

আপডেট সময় : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫