ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ছবি : সংগৃহীত

মো জাহাঙ্গীর আলম,রাঙামাটি জেলা প্রতিনিধি:

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে একটি বিয়ের আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ রাঙামাটি শহরের অদূরে মগবান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা নিমন্ত্রিত ছিলেন। ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিতির খবর পেয়ে রাঙামাটি শহর থেকে একদল ডিবি পুলিশ সেখানে যায়। পরে খাওয়াদাওয়া শেষে বেলা পৌনে তিনটায় বিয়ের অনুষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়।

বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ডিবি পুলিশ প্রকাশ চাকমাকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

আপডেট সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫