ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’

ছবি : সংগৃহীত

আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নাসির উদ্দিন খান অভিনীত সিনেমা ‘বলী’। সিনেমাটিতে সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন।

বিশ্বের নানা দেশের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে তোলা হয় সিনেমাটিকে। উৎসবগুলোতে ব্যাপক প্রশংসা কুড়ায় বাংলাদেশি এ সিনেমা। এছাড়া সিনেমাটি গত বছরের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।

গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় ‘বলী’।

সিনেমাটির প্রযোজক পিপলু আর খান গণমাধ্যমকে জানান, ৭ ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই এখন সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সিনেমাটির নির্মাতা ইকবাল হোসাইন বলেন, এই সিনেমাতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রযোজক পিপলু আর খান, সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

নাসির উদ্দিন খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’

আপডেট সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫