ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

নাটোরে বাড়িঘর ভাংচুর মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা -দুলু সহ ৬৮ জন

সাবেক মন্ত্রী এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

মনিরুল ইসলাম ডাবলু,নাটোর প্রতিনিধিঃ

নাটোরে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সঙ্গে এ মামলা থেকে অব্যহতি পেয়েছেন আরো ৬৭ জন নেতাকর্মী।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষনা করেন। এসময় আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত না থাকলেও অন্যরা উপস্থিতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা।

শরিফুল হক মুক্তা জানান, ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারী নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মেদ গামাকে হত্যার জেরে ৭ ফেব্রুয়ারী ঐ গ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীদের ১৮ টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ২০০৭ সালের ২৬ জুলাই দুলু সহ ৬৮ জনকে ৩টি ধারায় সাত বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এই সাজার বিরুদ্ধে আপীল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ(১৫ জানুয়ারি) ২০২৫ বিচারক এ রায় দেন।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে বাড়িঘর ভাংচুর মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা -দুলু সহ ৬৮ জন

আপডেট সময় : ০৯:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫