ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নেটিদুনিয়ায় তাহসান-রোজার হানিমুনের ছবি ও ভিডিও ভাইরাল

তাহসান খান ও রোজা আহমেদ (ছবি : সংগৃহীত)

নতুন বছরের শুরুতে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। এরপর ৭ জানুয়ারি সকালে তারা হানিমুন করতে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। বর্তমানে সেখানেই নবদম্পতি হানিমুনের মুহূর্ত পার করছেন। ভালো সময়েই কাটাচ্ছেন তাহসান-রোজা। আর তারই লক্ষণ পাওয়া যায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাদের কিছু স্থিরচিত্র ও ভিডিও।

হানিমুনে গিয়ে তাহসানপত্নী রোজা আহমেদ দারুণ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। সেখানে ভেসে উঠে দুজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়— মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে আছেন রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই ‘লালপরী’ স্ত্রীকে ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেতা।

এদিন রোজার লালের সঙ্গে রঙ মিলান্তি ছিল তাহসানেরও। লাল শার্টে স্ত্রীকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লিখেছেন— জীবনের শিল্পে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।

এ সময় তাহসান-রোজা দম্পতির চোখেমুখে দেখা যায় রোমান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা। নবদম্পতির এই রোমান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের। রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের ভক্ত-অনুরাগীরা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

নেটিদুনিয়ায় তাহসান-রোজার হানিমুনের ছবি ও ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১০:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫