ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

মোংলায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

৭দফা দাবীতে মোংলায় লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এ লিফলেট বিতরণ শুরু করেন তারা। এ সময় তারা সরকারী-বেসরকারী দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও পথচারী মাঝে এ লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে জাতীয় নাগরিক কমিটির বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র বাগেরহাট জেলা যুগ্ম আহবায়ক ঝুমা আক্তার বলেন, ৭২এর সংবিধান বিলুপ্তি করতে হবে। কারণ এরমধ্যে ফ্যাসিবাদ যন্ত্র লুকিয়ে রয়েছে। এ সংবিধান বাতিল না করলে নতুন যে সরকার আসবে তারাও ফ্যাসিবাদে পরিণত হবেন।

এছাড়া যথা শীঘ্রই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। তারা আরো বলেন, ২০১৪ থেকে ২০২৪সাল পর্যন্ত কার্যত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।

জুলাই অভ্যুত্থান শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে এমন দাবীসহ ৭দফা সকল জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই এ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মোঃ আবু বকর সিদ্দিক/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৮:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫