ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে অপমান করলো শ্রমিকেরা

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ প্রতিনিধি:

ঈদে ফিরতি টিকিটের দাম বেশী নেওয়ায় জরুরী সেবাই ফোন ও সাংবাদিকের কাছে বক্তব্য দেন এক যাত্রী। পরে  বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী যাত্রীকে  ভ্রাম্যমাণ আদালতের সামনে বেধড়ক মারধর করেন পরিবহন শ্রমিকরা। এমন একটি ভিডিও সামাজীক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ৫ টারদিকে এ  ঘটনা ঘটে। তবে ওই যাত্রীর নাম পরিচয় যানা যায়নি। এ ঘটনায় প্রশাসন কোন পদক্ষেপ না নিয়ে স্থান ত্যাগ করেন।

ঢাকাগামী এক যাত্রী তাকরিমুজ্জামান বলেন,আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে শ্রমীকরা। আজ আমাদের নিরাপত্তা কোথায়। তিনি বলেন,  বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রী ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেছেন।

স্থানীয়রা জানানা,  বিকেল ৫ টার দিকে এক যাত্রী জরুরি সেবায় ফোন করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা ধর্মঘট শুরু করেন। এসময় তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতি সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, আমাদের জেলার একজন এসি ল্যান্ড তার বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কিনা তিনি মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যারা দায়িত্বে আছেন তাদের মনঃক্ষুণ্ণ হয়। তারা তখন ভাবে ম্যাজিস্ট্রেট হয়তোবা জরিমানা করবে তখন উভয়ের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার ফলে বাস কাউন্টারের সমস্ত কাউন্টার বন্ধ হয়ে যায় এবং শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারের মধ্যে অবস্থান করে। তিনি বলেন যদি ভাড়া বেশি নিয়ে থাকে প্রশাসনরা আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয় টার্মিনালের মালিক শ্রমিকরা ভুল বোঝার ফলে অনেক সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে।

এদিকে এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস মোবাইলে জানান, ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যে সকল যাত্রীরা ঢাকায় যাচ্ছেন তাদের কাছ থেকেও তারা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটারিং করতে যায়। তখন ম্যানেজার ও মালিকের সাথে কথা বললে তারা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে আমরা পরবর্তীতে ঠিক করে নেব। এ কথা বলে পাশের গোল্ডেন লাইনে গেলেই সবাই কাউন্টার বন্ধ করে টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে তাকে আমরা সেভ করি। কাউন্টার শ্রমিকরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে বলে মন্তব্য করেন এসিল্যান্ড।

এদিকে এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এর কাছে ফোন করলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেছে কিনা এ বিষয়ে জানা নেই।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে অপমান করলো শ্রমিকেরা

আপডেট সময় : ১২:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫