ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪

ছবি : সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ১ হাজার ৫৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার ৫৫৪টি সিনিয়র অফিসারের (সাধারণ) পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৪২২, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংক পিএলসিতে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এই পদের জব আইডি নম্বর ১০২২০। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়সসীমা ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’–এর মাধ্যমে বিল পে ব্যবহার করে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। এ ক্ষেত্রে রকেট অ্যাপ বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য বিলার আইডি হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৫।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪

আপডেট সময় : ১১:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫