ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন ‎বাগেরহাটের ৪টি আসনের রিট নিয়ে নতুন বার্তা জেলা জামায়াত আমীরের‎ ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি -বুলেট উদ্ধার

ছবিঃ সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় মধ্যরাতে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। সোমবার(১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

রাশি চৌধুরী বলেন,সোমবার রাতে তিনি সহ পরিবারের চার সদস্য ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। গুলির শব্দ শুনে তারা বাড়ীর ভিতরে ছুটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দূর্বৃত্তরা পালিয়ে যায়।

দয়ারামপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে ওই নেতা আরোও জানান, দুইটি মোটর সাইকেলযোগে মোট ছয়জন দূর্বৃত্ত্ব তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলের দুটি তাজা গুলি ও সাতটি খোসা উদ্ধার করেছে।

গুলির ঘটনায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়ির থাইগ্লাস ও দেয়াল ফুটো হয়ে যায়। ভীতি ছড়াতে তার বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারনা ধারনা বিএনপি নেতা রশিদের। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বিএনপি নেতা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি -বুলেট উদ্ধার

আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪