ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু স্ত্রী নাকফুল-চুড়ি না পরলে স্বামীর হায়াত কমে যায়, কথাটি কি সঠিক? ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তপশিল ঘোষণা ভোটের দিন ড্রোন ব্যবহার করা যাবে না : ইসি সানাউল্লাহ ডেইলি স্টার ও আজকের পত্রিকাকে ক্ষমা চাইতে বলল শিবির এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির সাত নির্দেশনা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে : তাহের নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

অন্তর্বাস পরে ঘুমালে কী হয়? বিশেষজ্ঞদের মতামত কী?

ছবিঃ সংগৃহীত

হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো নাকি বিশ্বাস করতেন রাতে অন্তর্বাস পরে ঘুমালে স্তনের সৌন্দর্য অক্ষুণ্ন থাকে। তাই প্রতি রাতে অন্তর্বাস পরে ঘুমাতে যান তিনি। এ বিষয়ে অনেকেই অনেক কথা বলেন। কেউ অন্তর্বাস পরে শোবার পক্ষে, আবার কেউ বিপক্ষে। এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন।

অনেকেই মনে করেন, ফ্যাশনের জন্য পোশাকে এক্সপেরিমেন্ট চলতেই পারে। কিন্তু অন্তর্বাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাদের দাবি— অন্তর্বাস পরে ঘুমানোর একাধিক ক্ষতিকর দিক রয়েছে। ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার ফলে শরীরে দাগ হয়ে যায় এবং চুলকানির সমস্যা হতে পারে। এমনকি ক্যানসারও হতে পারে।

যদিও এই ভালো ও মন্দ— কোনো দাবিরই বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ নেই। তবে কয়েকটি প্রশ্নের উত্তরে কিছু উত্তর গ্রহণযোগ্য বলেই মনে করেন অনেকে।

রাতে অন্তর্বাস পরে ঘুমালে কি স্তন নিটোল থাকে? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বয়সের সঙ্গে স্তন ঝুলে পড়তে পারে। প্রকৃতির এ নিয়ম পালটানো সম্ভব নয়। তবে হ্যাঁ পুষ্টিকর খাবার ও নিয়মিত শরীরচর্চা কিংবা যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যেতে পারে।

তাহলে কি রাতে ব্রা পরে ঘুমানো একেবারেই উচিত নয়? এ বিষয়টি একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনেকেই সারাক্ষণ অন্তর্বাস পরে থাকতে ভালোবাসেন, অনেকে আবার বাড়িতে পৌঁছে তা খুলে ফেলতে পারলেই বাঁচেন। যার যেমন পছন্দ। তবে যাদের স্তন বড়, তারা রাতে অন্তর্বাস পরে শুলে উপকার পাবেন। এতে ঘুমের মধ্যে যেমন পাশ ফিরতে সমস্যা হবে না, তেমনই অযথা বেকায়দায় শোবার ফলে স্তনে ব্যথাও হবে না। আর হ্যাঁ, রাতে শোয়ার সময় পুশ-আপ ব্রা কিংবা আঁটোসাঁটো ব্রা পরে শোবেন না। তার চেয়ে সূতির হালকা ধরনের ব্রা পরে শোবেন। বেশি আরামের হবে।

রাতে ব্রা পরার পর হাত তুলে দেখে নেবেন কোনো সমস্যা হচ্ছে কিনা। আরামদায়ক মনে হলে তবেই তা পরে শোবেন। না হলে শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। মনে রাখবেন, রাতের ঘুম ভালো হলেই সকাল সুন্দর হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

অন্তর্বাস পরে ঘুমালে কী হয়? বিশেষজ্ঞদের মতামত কী?

আপডেট সময় : ০৭:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪