ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

বিয়ের প্রলোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর চারঘাটে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে স্কুলছাত্রীর পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রীর সহপাঠীকে (১৬)।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ওই ছাত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই শ্রেণির এক ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার রাতে ওই ছাত্র তার প্রেমিকাকে কৌশলে তার নিজ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। আশপাশের লোকজন বুঝতে পেরে দরজা ধাক্কাধাক্কি করলে বাড়ি থেকে পালিয়ে যায় ওই ছাত্র। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে সোপর্দ করেন।

পরে মেয়েটির পিতা বাদী হয়ে ওই ছাত্রকে প্রধান আসামি করে সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারঘাট মডেল থানায় মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রামে তার নিজ বাড়ি থেকে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

বিয়ের প্রলোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার সহপাঠী

আপডেট সময় : ১১:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪