ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নির্বাচনী অনিয়মের অভিযোগে বাগেরহাট-২ আসনে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারী হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল কড়াইল ক্ষতিগ্রস্তদের পাশে হাসি ফোঁটাও ফাউন্ডেশন পথশিশুদের মাঝে খাবার বিতরণ করল হাসি ফোঁটাও ফাউন্ডেশন

উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করলেন মোজো সাংবাদিকরা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মোজো সাংবাদিকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টায় ডাকসু ভবনের সামনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ নিয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় মোজো সাংবাদিকরা তা বয়কট করেন।

এর আগে সামাজিক মাধ্যমে মোজো সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমা বিরূপ মন্তব্য করায় গত ২৯ আগস্ট প্রতিবাদ জানিয়েছিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সেই সাথে তার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি।

এ বিষয়ে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম বলেন, উমামা ফাতেমা নামক একজন গণঅভ্যুত্থানের নেত্রীর প্রতি গণমাধ্যমকর্মীদের ক্ষোভ ও বয়কটের কারণ হলো ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে তার করা নেতিবাচক মন্তব্যে। তার করা মন্তব্যের ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টাররা মর্মাহত হয়েছেন। আমরা উমামার কাছে থেকে ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার দাবি করছি। তা না হলে আমরা তার অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বয়কট করে যাবো। সবার উচিত গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্মান ও গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব দেওয়া।

এমআরএ-এর সাধারণ সম্পাদক বলেন, জুলাই অভ্যুত্থানের নেত্রী উমামা ফাতেমাকে আমরা গণমাধ্যম কর্মীরা সম্মান করি, কিন্তু তিনি মোজো সাংবাদিকদের নিয়ে যে কটূক্তি করেছেন তার জন্য অবিলম্বে মোজো সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতের সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য থেকে বিরত হতে থাকতে হবে।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি

উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করলেন মোজো সাংবাদিকরা

আপডেট সময় : ০৮:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫