ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে মোঃ বেলাল হোসাইন অপুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় ৭০০ মানুষ বাবার মৃত্যুতে পরীক্ষার আগের দিনই কাজ, সেই শিক্ষার্থীর পাশে ডাকসু নেতা বেলাল হোসাইন অপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সম্পাদক তাপস কুমার রায় বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন রক্ষায় ইনসাফের মানববন্ধন, উত্থাপন ১০ দফা দাবি এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন তিতুমীর কলেজে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মিঠামইনে শতদল ক্লাবের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়ায় পানের বরজে দুর্বৃত্তদের আগুন: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব কৃষক বদর দিবস উপলক্ষে ইনসাফের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিমান বিধ্বস্তে নিহতদের উত্তরা ১২ নম্বর কবরস্থানে জায়গা নির্ধারণ

যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

এর আগে, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি এফটি সেভেন বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ দুর্ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ও বিস্মিত। এটি এমন একটি ঘটনা, যা কল্পনারও বাইরে। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না- নিহতদের পরিবারের কাছে কী বলব!

তিনি আরও বলেন, আমার বলার ভাষা নেই। এখনো হাসপাতালে অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছে। অনেক মা-বাবা এখনো সন্তানকে খুঁজে ফিরছেন। দুর্ঘটনার তদন্ত হবে, কিন্তু যারা চলে গেছে, তারা আর ফিরবে না।

ঘটনার পর সরকার আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশি মিশন এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকসু নেতা বেলাল হোসাইন অপুর উদ্যোগে ‘MindBridge’ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত

বিমান বিধ্বস্তে নিহতদের উত্তরা ১২ নম্বর কবরস্থানে জায়গা নির্ধারণ

আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫